মালদা

পথ দুর্ঘটনায় গুরুত্বর আহত ছাত্র সহ দুই

রাস্তা পার হতে গিয়ে লড়ির ধাক্কায় দুটি পা ভাঙ্গলো সপ্তম শ্রেনীর এক ছাত্রের। আহত আরো দুই। আহত তিনজনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায় মালদা কালিয়াচক রাজ্য সড়কে। পুলিশ লরিটিকে আটক করেছে, চালক ও খালাসী পলাতক। 

        জানা গিয়েছে, আহত ছাত্রের নাম, পিযুষ চৌধুরি(১২), বাড়ি ইংরেজবাজার থানার সাট্টারি কাগমারি এলাকায়। সে দুর্লভপুর হাই
স্কুলের সপ্তম শ্রেনীতে পড়াশোনা করে। আহত আরো দুই জনের নাম, জিতেন চৌধুরি(২২) এবং রাজু চৌধুরি(১৯)। তাদের চিকিৎসা চলছে মালদা
মেডিক্যাল হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার সকাল ছয়টা নাগাদ, জিতেন চৌধুরিকে বাস ধরার জন্য রাস্তায় ছাড়তে যায় দুইজন। সেই সময়
কালিয়াচক থেকে মালদামুখি একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে ওই তিনজনকে। এরপর রাস্তার ধারে পরে যায় লরিটি। চালক খালাসী পলাতক। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/TjoPPBChFS4